ৎশাহরাস্তি উপজেলা পরিষদের ৫৮ তম মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনেএটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীর সভাপতিত্বে উপজেলা নির্বাহি অফিসার বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেটের মো: ইয়াসির আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ওই সভার প্রধান মূখ্য উপদেষ্টা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপস্থিত ছিলেন।
তিনি বক্তব্য বলেন,আমি সকল বিষয় অবগত হয়েছি। আগামী দিনে অসমাপ্ত উন্নয়ন কাজ অগ্রঅধিকার ভির্তিতে সম্পন্ন করা হবে।
এছাড়া তিনি সরকারি উন্নয়ন বরাদ্দ সুষম বন্টন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হবে বলে জানান।
এ সময় বক্তব্য রাখেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, বর্তমান সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, মশিউর রহমান শাহিন, মাসুদ হাসান ।
এ ছাড়া প্রশাসনিক তরফ থেকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার আয়সা আক্তার ,পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, সমাজ সেবা অফিসার আবু ইসহাক, মৎস্য অফিসার তৌফিব উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি, আলম বেলাল, মোশাররফ চেয়ারম্যান, জোবাদেুল কবির বাহাদুর, রহুলামিন,আ: রাজ্জাক।
উল্লেখ, এছাড়া অনুষ্ঠানের শুরুতে জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পঞ্চম বারের মত চাঁদপুর ৫ আসন হাজীগঞ্জ শাহরাস্তি এলাকায় তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচছায় অভিষিক্ত হন।

মো.মাসুদ রানা