প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ । ৭:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে পানিতে ডুবে দুুই বছরের শি’শু’র মৃ’ত্যু

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে আরাফা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও গ্রামের শেখ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত আরাফা মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেহপুর ইউনিয়নের ছোট হলুদিয়া গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছোট মেয়ে। গত দুই বছর যাবত আরাফা তার মায়ের সাথে নানার বাড়িতে থাকতো।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায় আরাফা। পরে তার খালাতো ভাই শিশু রাফি দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় নারায়ণপুর বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরাফাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতলব দক্ষিণ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন