প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ । ৭:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বিএনপি-জামাত একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন : অ্যাড. হুমায়ুন কবি সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
৩০ জানুয়ারি সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবি সুমন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলার মুক্তিকামী, দেশপ্রেমী জনতার পাশে পবিত্র দায়িত্ব হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা দাঁড়িয়েছে। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকে ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারই দেশকে স্মার্ট এবং সুশাসনের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। দেশি-বিদেশি যে কোন অশুভ শক্তি মোকাবিলার সক্ষমতা আছে এই সরকারের।
অ্যাড, হুমায়ুন কবির সুমন বলেন, বিএনপি-জামাত একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক। ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারী, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নানা অপকর্মে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি-জামাত। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী।
এ সময় চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসনাত নয়ন গাজী, জাহাঙ্গীর কবির কিশোর, রাসেল কাজী, পৌর যুবলীগের সদস্য মামুন দেওয়ান যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন