প্রকাশের সময়: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ৮:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সাংবাদিকতা ও সমাজ সেবায় অবদান রাখায় 

নিজস্ব প্রতিনিধি
জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের তিন কর্মকর্তাকে লোটাস-বাডের সম্মাননা প্রদান
মতলব দক্ষিণ উপজেলার জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের তিন কর্মকর্তাকে সাংবাদিকতা ও সমাজ সেবায় অসামান্য  অবদান রাখায়  সম্মাননা জানালেন মতলব দক্ষিণের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস বাড চ্যারিটী ফোরাম।
২ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ ঘটিকায় কচি-কাঁচার শিশু মিলনায়তনে এ  সম্মাননা প্রদান করা হয়।
সম্মান্নিত হলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের  পৃষ্ঠপোষক  আফতাব চৌধুরী সুমন, সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ও শিক্ষক মুহাম্মদ আক্তার হোসেন।
এসময় সংগঠনের সহ- সভাপতি ও কচি-কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল,   সন্মানিত সদস্য ও মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস,  নারায়নপুর প্রেসক্লাবের সভাপতি ও জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের  কোষাধ্যক্ষ মুহাম্মদ আরিফ বিল্লাহ,আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ও সম্মানিত সদস্য আশরাফুল জাহান শাওলিন,  লোটাস-বাড এর সাধারণ সম্পাদক বশির আহমেদ মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমনের  সভাপতিত্বে বক্তব্য রাখেন লোটাস-বাড চ্যারিটি ফোরামের সভাপতি নাজমুল হাসান ।
অনুষ্ঠানে  বক্তারা  লোটাস-বাড চ্যারিটি ফোরামের সামাজিক  বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং যেকোনো প্রয়োজনে সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন