প্রকাশের সময়: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ । ৯:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসন ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী
সারাদেশে হাড় কাঁপানো শীতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। তীব্র শীতে সবথেকে বেশি বিপাকে পড়েয়ে হতদরিদ্র মানুষেরা। জীবিকায় টানের পাশাপাশি তীব্র শীতে কষ্টে রয়েছে তারা।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি’র পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসন ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের কিছুটা উষ্ণতা দিতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত ব্যক্তিদের গায়ে কম্বলে জড়িয়ে দেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও চাঁদপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অপু কুমার বিশ্বাস।
এসময় অপু কুমার বিশ্বাস বলেন, শীতের তীব্রতায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। তাই মানবিক কারণে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি’র পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসন প্রচেষ্টায় শীতার্ত মানুষের মাঝে কম্বলগুলো দিতে পেরেছি। আমরা যারা রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল মানুষ আছি। আমরা যদি এভাবে এগিয়ে আসি, তাহলে এসব মানুষগুলো কিছুটা হলেও শীতের তীব্রতা থেকে রক্ষা পাবে।
কম্বল পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে একজন বলেন, এবার অনেক শীত পড়লেও কেউ আমাদের কম্বল দেয়নি। অপু ভাই প্রথম আমাদের জন্য শীতের নতুন কম্বল নিয়ে এসেছেন। কম্বল পেয়ে আমরা অনেক খুশি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন