প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ । ৯:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের এম এম নুরুল হক উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগ বাস্তবায়নের জন্য আজকের শিক্ষার্থীদের ভূমিকা থাকতে হবে। আর এই স্মার্ট বাংলাদেশের অংশীদার হতে গিয়ে শিক্ষার্থীরা যাতে স্মার্ট মোবাইলের প্রতি আসক্ত হয়ে না পড়ে সেদিকেও অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি সারা দেশের ন্যায় চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতেও ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছে। মরহুম নুরুল হক সাহেবের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে এই বিদ্যালয় থেকে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষা উপদেষ্টা জেসমিন মুন্নী, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন পাটওয়ারীর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম এম নুরুল হক এর সহধর্মিণী আলহাজ্ব মনজুরা বেগম, আশিকাটি ইউপি সদস্য মহসিন মৃধা, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে শুভেচ্ছা উপহার প্রদান করেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, এবছর উক্ত বিদ্যালয় থেকে ৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন