প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ । ৯:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গ্রামের ছেলেমেয়েরা জীবনমূখী হয় : চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্লাহ একাডেমির ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে একাডেমির মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজহার উদ্দিন পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তিনি তার বক্তব্যে বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হলেই উপজেলা কেন্দ্র কমিটির সভাপতি হিসেবে আমি সফল। আপনারা সারা জীবন অসংখ্য পরীক্ষা দিবেন। জীবনের প্রতিটি ধাপই হলো এক একটা পরীক্ষা। এসএসসি পরীক্ষা দেয়াকে আপনারা স্বাগত জানান। ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে। যে যেই বিষয়ে ভালো পারেন সেটা দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। এতে আত্মবিশ্বাস বাড়বে। আর যদি খারাপ বিষয় নিয়ে শুরু করেন তাহলে মন ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। পরীক্ষা নিয়ে অস্থিরতা বিরাজ করা যাবে না। কোন টেনশন নেয়া যাবে না। এই পরীক্ষা কোন প্রতিযোগীতামূলক পরীক্ষা না। নিয়ম মেনেই পরীক্ষা দিতে হবে।
তিনি আরো বলেন, যারা এবছর দশম শ্রেনীতে অধ্যয়নরত আছেন, তারাও আগামীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই তারা এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তাহলে তখন আর কোন চিন্তা হবে না। আপনি যদি জীবনে সম্মানিত হতে চান, তাহলে লেখাপড়া করাই হচ্ছে সহজ পথ। আর অন্য যে পথ রয়েছে সেগুলো হচ্ছে অনেক কঠিন। আপনি যদি ভলো করে লেখাপড়া করেন তাহলে আপনার সফলতা আসবেই। বৈধ উপায়ে অনেক টাকা উপার্জন করা সম্ভব। নারীরাও ভালোভাবে পড়ালেখা করে ভালো চাকরি করতে পারেন। ভালোভাবে লেখাপড়া করলে কোন জায়গায় আটকাবে না। যারা সফল হচ্ছে তাদের বেশিরভাগই গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থী। গ্রামের ছেলেমেয়েরা জীবনমূখী হয়। যদিও পরে শহরে উচ্চ শিক্ষা কিংবা কর্মমূখী হলে তা দুইটা অধ্যায় অর্জন করতে পারে। আপনি যদি সম্মান চান তাহলে সহজ পথ হচ্ছে লেখাপড়া করতে হবে। এই প্রতিষ্ঠানের সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা করছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
একাডেমির সপ্তম শ্রেনীর ছাত্র মোহাম্মদ হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রহমান সহ একাডেমির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন একাডেমির ধর্মীয় শিক্ষক আব্দুর রাউফ হোসেন।
উল্লেখ্য, এবছর উক্ত একাডেমি থেকে ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন