প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ । ১০:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২টি ঔষধ দোকানিকে ৭ হাজার টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে দুইটি ঔষধ দোকানিকে ভ্রাম্যমাণ আদালত সাত হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের মেহার কালীবাড়ি দক্ষিণ বাজারে এ  আদালত পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রজানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত অর্থদন্ড প্রদান করেন।
এ সময় ওই বাজারের মেয়াদোওীর্ন ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, লাইসেন্স নবায়ন না থাকার দায়ে মজুমদার ফার্মেসিকে দুই হাজার ও মোহাম্মদীয়া ফার্মেসীকে পাঁচ হাজার টাকাসহ সর্বমোট সাত হাজার টাকা প্রদান করেন।
এ কাজে সহযোগিতা করেন, নিরাপদ খাদ্য পরিদর্শক  ও উপজেলা  স্যানেটারী পরিদর্শক মোহাম্মদ ফ্যায়দুল্ল্যাহ মিয়া, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জনি কান্ত দে সহ সঙ্গীয় ফোর্স।
সংক্ষিপ্ত সূত্র জানায়, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন