প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ৮:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান ইবনে আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র।
শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। শিক্ষকদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে। এই প্রতিষ্ঠানের সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা করছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও ঢাকা টাইলস হাউজের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম খান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য শামসুজ্জামান পাটওয়ারী, দাতা সদস্য সফিউল আলম সাইফুল পাটওয়ারী, শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মোস্তফা হাজী, সোহেল বেপারী, শিক্ষার্থীদের অভিভাবক মোঃ হারুন মিজি, গিয়াস উদ্দিন স্বপন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল কাদির। উল্লেখ্য, এবছর উক্ত বিদ্যালয় থেকে ৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন