প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ১০:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগীতায় ছড়া আবৃত্তিতে তুবার প্রথম স্থান অর্জন

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে বালিকা “ক” গ্রুপ থেকে ছড়া আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী তাহিরা ইসলাম তুবা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপি অনুষ্ঠানে ইউনিয়নের পশ্চিম ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন। এতে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তারের সভাপতিত্বে ও শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় উক্ত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তুবার হাতে পুরষ্কার তুলে দেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
ছড়া আবৃত্তিতে প্রথম স্থান অর্জনকারী তাহিরা ইসলাম তুবা ইউনিয়নের ১৫৫ নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। সে বলাখ মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম হাওলাদারের বড় মেয়ে।
প্রতিযোগীতার উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার, ইউপি সদস্য সোহাগ পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম মজুমদার, ইউনিয়নের ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন