একুশে বইমেলায় পাওয়া যাবে জাহাঙ্গীর হোসেনের লেখা ‘মার্কসবাদ প্রেক্ষিত বাংলাদেশ’ বিশ্ব বিখ্যাত দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস এর অর্থনীতি নিয়ে বিশ্লেষণধর্মী গবেষণাগ্রন্হ লিখেছেন জাহাঙ্গীর হোসেন। ‘মার্কসীয় অর্থনীতি’ মানুষের মুক্তির একমাত্র অবলম্বন মনে করে এ গ্রন্হটি প্রকাশ করেন। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মার্কসীয় অর্থনীতির প্রয়াস ঘটে। বাংলাদেশের রাজনীতি-অর্থনীতির প্রেক্ষাপটে এর যথার্থতা কতটুকু-লেখক এ গ্রন্হে তুলে ধরার চেষ্টা করেছেন।
মানব সমাজ সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সমাজ ব্যবস্হার উত্তরণপর্বে অর্থনীতি কেমন ছিলো এবং বিভিন্ন দেশ কিংবা অঞ্চলের অর্থনীতির প্রেক্ষাপট সংক্ষেপে ইঙ্গিত দেয়া আছে ‘মার্কসবাদ: প্রেক্ষিত বাংলাদেশ’ গ্রন্হে।

সাইদ হোসেন অপু চৌধুরী