প্রকাশের সময়: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ । ৭:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সশ্রম কারাদন্ড ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

এস এম ইকবাল

ফরিদগঞ্জে মো. সিরাজ গাজী (৫৫) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এড়াতে ছদ্মবেশে ২০ বছর পালিয়ে ছিলেন তিনি। একই দিনে কাদির পাটওয়ারী (৩৫) নামের ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাজা এড়াতে ৬ বছর পলাতক ছিলেন তিনি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানার অফিসার ইনজার্জ মো. সাইদুল ইসলামের নির্দেশে এ.এস.আই গোলাম মহিউদ্দিন ও নাইম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. সিরাজ গাজী শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি জিআর-২৪৫/ ২০০০ মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়েরপর ২০ বছর পলাতক ছিলেন তিনি।

গ্রেপ্তারকৃত অপর আসামি কাদির পাটওয়ারী একই গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে।

তিনি জিআর-৪১২/ ১১ মামলার ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়েরপর ৬ বছর পলাতক ছিলেন তিনি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে শোভান গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তারের পর শনিবার (১০ ফেব্রুয়ারি ) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আসামিদ্বয়ের বিরুদ্ধে সাজা ঘোষণার পর থেকেই একজন ২০ বছর পলাতক ছিলেন, অপরজন ৬ বছর পলাতক ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন