প্রকাশের সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ । ২:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ সুবিদপুর পূর্ব ইউনিয়নে নৌকা প্রতিকের কেন্দ্র কমিটি গঠন

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ইউনিয়নের ৩ ও ৭ ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
২৭ ডিসেম্বর সোমবার সন্ধায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত কেন্দ্র কমিটি গঠন করা হয়।
৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. সাহাজান মিয়ার সভাপতিত্বে, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সদস্য একেএম মহিউদ্দিন মজুমদার খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য আমির হোসেন সর্দার, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, জেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-আমিন পাটওয়ারী, নিউ মার্কেট থানা ছাত্রলীগের সদস্য মুরাদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম রোমান, আনোয়ার হোসেন লিটন, আমির হোসেন পাটওয়ারী, রাশেদ পাটওয়ারী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মজুমদার খোকা বলেন, আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ আজ  উন্নয়নের মহাসড়কে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং গ্রামকে শহরে রুপান্তরিত করতে আগামী ৫ জানুয়ারী নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে হবে। নৌকা প্রতিকের প্রার্থী মাওলানা শরাফত উল্লাহ একজন ভালো মানুষ এবং ভালো পরিবারের সন্তান।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা দিয়ে সম্মানিত করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান অক্ষুণ্ণ রাখতে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন