প্রকাশের সময়: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ । ৯:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুচীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জেলাপরিষদের শিক্ষা অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধি
জেলাপরিষদ কর্তৃক শাহরাস্তি সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র  ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল ( ১২ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলার সূচী পাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
সাবেক অতিরিক্ত সচিব ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোদেজা আক্তার খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত,উপজেলা মাধ্যমিক অফিসার কাজী রুহুল আমিন,জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন,প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ, সাবেক প্রফেসর মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী,সদস্য আলী হোসেন মিন্টু,সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
পরে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন