প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ১০:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর শহীদ জাবেদ উবি’র এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের এস.এস.‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে বা‌র্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন উক্ত বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।

প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।

তিনি বলেন, তোমরা যারা এস.এস‌.সি পরীক্ষা দি‌বে পরীক্ষা শুরু হওয়ার আগে ভা‌লো ভা‌বে প্রশ্ন দেখ‌বে। যে প্রশ্নটা ভা‌লো পার‌বে সেটা আগে খাতায় লিখ‌বে। পরীক্ষায় প্র‌তি‌টি প্রশ্ন লিখ‌বে। বিদ্যাল‌য়ের শিক্ষকরা যেভা‌বে শি‌খি‌য়ে‌ছেন সেগু‌লো স্মর‌নে রাখ‌তে হ‌বে। ভা‌লো রেজাল্ট কর‌তে হ‌বে। বিদ্যাল‌য়ের সুনাম ধ‌রে রাখ‌তে হ‌বে। আর অভিভাবকগন আপনা‌দের সন্তান‌দের ভা‌লো গাইড দে‌বেন। পরীক্ষার হ‌লে গি‌য়ে শিক্ষার্থী‌দের ম‌নোযোগ নষ্ট কর‌বেন না।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আলহাজ্ব এম আই মমিন খান, মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, সহকারি প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার তৌহিদা, সহকারী শিক্ষক খোরশেদ আলম কাজল, নূরে আলম পাটোয়ারী, মোস্তফা কামাল, দীপক চন্দ্র দাস, তাসলিমা আক্তার, আমেনা আক্তার, আমেনা বেগম এসময় উপস্থিত ছিলেন।

মিলাদ অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ জাকির হোসেন।

এবারের এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন