প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ১০:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কেন্দ্রীয় সমবয় সমিতির বার্ষিক সাধারন সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম উদ্বোধন করা হয়।

বার্ষিক সাধারন সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ এমপি।

এ সময় তিনি বলেন পরিব্যাপ্তি বাড়িয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করে সমবায়ের মাধ্যমে আমরা সবাই কচুয়ার উন্নয়নে কাজ করবো।আমি সবার সহযোগীতায় সকল উন্নয়ন কাজ করবো।

কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবয় সমিতির চেয়ারম্যান আলহাজ্ব জাবের মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,সহকারি কমিশনার(ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামীম,সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,মুক্তিযোদ্ধ সংসদের কমান্ডার আঃ মবিন, কেন্দ্রীয় সমবয় সমিতির পরিচালক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, পরিচালক সনতোষ চন্দ্র সেন,বিআরডিবির সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান,সমবায়ী মোঃ মোবারক হোসেন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন