প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ১০:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

সজীব খান

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে, বর্তমান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী বাগাদীর গাছতলাতে গণসংযোগ করেছেন।

মঙ্গলবার বিকাল ৫টায় গাছতলী পীর সাহেবের কবর জেয়ারত করে সেখানকার সর্বস্তরের মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চান।

গণসংযোগের সময় আইয়ুব আলী বেপারী বলেন, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, স্মার্ট চাঁদপুর বাস্তবায়নে এবং জননন্দিত সাংসদ সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করতে তিনি বদ্ধপরিকর। আমার বিশ্বাস আসন্ন নির্বাচনে জনগণ আমাকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রামকে শহরে রূপান্তরিত করবো এবং সকল প্রকার প্রচেষ্টা বাস্তবায়নে কাজ করবো। বর্তমানে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি, আমি আমার সাদ্দের মধ্যে সর্বচ্চ চেষ্টা করেছি জনসাধারণের সভা করছি, আমি ভাইস চেয়ারম্যান হিসেবে কোন বরাদ্ধা পাইনি, এ জন্য তেমন মানুষের সেবা করতে পারিনি, কতটুকু করেছি, তার আপনারাই ভাল বলতে পারবেন, তাই জনগনের সার্বক্ষণিক সেবা করার জন্যই আমি চেয়ারম্যান প্রার্থী হচ্ছি, এ জন্যই আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চাচ্ছি।

উল্লেখ্য আইয়ুব আলী বেপারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিপূর্বে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন, নেতাকর্মীসহ তার সমর্থীতদের সাথে নিয়ে প্রচারনা অব্যাহত রেখেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন