মা ইলিশ রক্ষায় অভিযানে অসহায় হয়ে পড়া চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ১৪৩ জন জেলের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ইউনিয়নের ১৪৩ জন জেলে উপস্থিত হয়ে ৪০ কেজি হারে এ চাল গ্রহন করেন।
ট্যাগ অফিসার চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ এর তত্ত্বাবধানে চাল বিতরনের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, ইউপি সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুদ হোসেন