প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ । ১০:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা মোহাম্মদ আলীর আজ ৪০তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি

আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ নাট্যাভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ৪০ তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদ তাঁর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। তৎকালীন চাঁদপুর মহকুমায় মোহাম্মদ আলী বিভিন্ন নাটকে সুনিপুণ অভিনয় করে তাঁর বিরল প্রতিভার স্বাক্ষর রাখেন।

বিশেষ করে তিনি স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশ চলচ্চিত্র ও বিটিভির শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী, আনোয়ার হোসেন, নায়ক প্রবীর মিত্রসহ অনেক খ্যাতিমান অভিনেতার সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তৎকালীন বৃহত্তর কুমিল্লা জেলার আন্তঃজেলা নাট্যোৎসবে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষে অভিনয় করে বেশ ক’বার একক পুরস্কার লাভ করেন। সুনিপুণ অভিনয় প্রতিভার মাধ্যমে তৎকালীন চাঁদপুর মহকুমায় অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী সৃষ্টি করতে সফল হন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি কিডনীরোগে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তখন বাংলাদেশে কিডনীরোগের কোন ভাল চিকিৎসা ব্যবস্থা ছিল না। বর্তমানে কিডনীরোগের এ দেশে ভাল চিকিৎসা ব্যবস্থা আবিস্কার হয়েছে। তখন চিকিৎসা ব্যবস্থা ভাল থাকলে হয়তো আল্লাহ্ পাক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে আজ আমাদের মাঝে বাচিঁয়ে রাখতেন। তিনি আজ এ পৃথিবীতে অনেক ভাল কাজ করতে পারতেন বলে অনেকের মতামত।

তিনি চাঁদপুরের নাট্যাঙ্গনের পথিকৃৎ ও স্বনামধন্য নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও চাঁদপুর বনানী খেলাঘর আসরের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস্২৪.কম, দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরী বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলীর জ্যেষ্ঠ ভ্রাতা।

আজ ১৬ ফেব্রুয়ারি বাদ আছর বিভিন্ন মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

উক্ত স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সকল সদস্য এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের উপদেষ্টা কাজী শাহাদাত, আহ্বায়ক অ্যাডঃ দেবাশীষ কর মধু ও পরিচালক সাংবাদিক মোহাম্মদ শওকত আলী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন