প্রকাশের সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ । ৪:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিশুর দেওয়া আগুণে পুড়লো খামার

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : শিশুর দেওয়া আগুণে পুড়ে গেছে একটি খামার। আগুণেকেউ হতাহত না হলেও খামারে থাকা কিছু সংখ্যক মুরগী পুড়ে মারা গেছে।

২৭ ডিসেম্বর সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে শিশুটির মা জানিয়েছেন, সোমবার দুপুরে তিনি গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। এক সময় তার ৪ বছর বয়সী ছেলে সিয়াম হোসেন খেলতে গিয়ে খামারে আগুণ লাগানোর কথা জানায়। তখন তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে পুরো খামারটি ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার প্রতিক্রিয়ায় শিশুদের কাছ থেকে অগ্নি উৎপাদনকারী সরঞ্জাম দূরে রাখার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন