প্রকাশের সময়: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ । ১২:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহান শহিদ দিবস উপলক্ষে চাঁসক উদ্ভিদবিদ্যা এবং ভূগোল বিভাগের সেমিনার

নিজস্ব প্রতিনিধি

মেঘনা পাড়ের বাতিঘর চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা এবং ভূগোল ও পরিবেশ বিভাগের যৌথ উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলন এবং আমাদের জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য’ শীর্ষক সেমিনার কলেজের মূল ভবনের ৩০৭নং কক্ষে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়।

উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে উদ্ভিদবিদ্যা বিভাগের শেখ সাদীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতানা তৌফিকা আক্তার।

উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহসীন আরাফাত।

প্রবন্ধে মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, সমসাময়িক বিষয়াদি, একুশের চেতনা প্রভৃতি বিষয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমাদের স্বাধীকার অর্জনে ৫২-এর ২১ ফেব্রুয়ারি হলো শক্তিশালী স্তম্ভ। জাতিগত অত্যাচারের বিরুদ্ধে, জনতার গণতান্ত্রিক অধিকারের জন্য দুনিয়া জুড়ে, মানুষের যুগ যুগ ব্যাপী যে সংগ্রাম, বায়ান্নর ভাষা আন্দোলন তাকে নতুন চেতনায় উন্নীত করেছে বলে সেমিনারে আলোচকগণ অভিমত ব্যক্ত করেন।

উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন খান আমন্ত্রিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন