প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ । ৫:৫৭ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে মহান মাতৃভাষা দিবস উদযাপন

মাসুদ হোসেন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লার নেতৃত্বে বিদ্যালয়ের সকল শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণ্যাঢ্য র্যালী বের করে খালি পায়ে উক্ত অঞ্চলের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বিদ্যালয়ের শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন শ্রেণী ও গ্রুপের শিক্ষার্থীদের পক্ষ থেকেও ভাষা শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য সফিউল আলম সাইফুল পাটওয়ারী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।
১৯৫২ সালে বাংলা ভাষার জন্য আন্দোলনকারী সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদির।
একইসাথে সদর উপজেলার ৩৩নং মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তারের নেতৃত্বে এক র্যালী বের হয় উক্ত অঞ্চলের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন