প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ । ৮:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার উবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া মুনাজাত।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার থেকে প্রভাতফেরি শুরু হয়ে বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর পর বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী জহিরুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু সাঈদ কাজী, ইয়াকুব প্রধান, ওমর ফারুক পাটোয়ারী প্রমুখ।

এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র, শাহ আলম বিএসসি, মিজানুর রহমান, মোস্তফা কামাল, নেছার উদ্দিন, ইমরুল কায়েস তারেকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সব শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. জিয়াউল হক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন