প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কালচোঁ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ছাব্বির

নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোনীত হলেন আহাদুল ইসলাম ছাব্বির।
কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তারেক হোসেন প্রধানিয়া ও সাধারন সম্পাদক মো. কাউছার হোসেনের যৌথ স্বাক্ষরিত একটি চিঠিতে আহাদুল ইসলাম ছাব্বিরকে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোনীত করা হয়।
মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে আহাদুল ইসলাম ছাব্বির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হয়ে দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করে আসছি।
তিনি আরো বলেন, সংগঠনের দেওয়া দায়িত্ব যথাযথ ভাবে পালনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে আমার সর্বোচ্চ দিয়ে সংগঠন এবং দলের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন