প্রকাশের সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ১০:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন লাভলী চৌধুরী

মনিরুল ইসলাম মনির
‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হচ্ছেন মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।
ইতোমধ্যেই উপজেলাবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তিনি।
লাভলী চৌধুরী রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায় নিয়ে কাজ কওে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার জনপ্রতিনিধি হয়ে সরাসরি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
লাভলী চৌধুরী বলেন, ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’। এরই অংশ হিসেবে মতলব উত্তরকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। তিনি বলেন, আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।
লাভলী বলেন, বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। তিনি বলেন, আমার এই পদে আরো যারা প্রার্থী হবেন তাদের মধ্যে জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, আমি দীর্ঘ দিন ধরে মতলব উত্তর ও মতলব দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য সদস্য সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সহধর্মিনী মিসেস পারভীন চৌধুরী রিনা এবং চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও প্রয়াত দিপু চৌধুরীর সগধর্মিনী মিসেস সুবর্ণা চৌধুরী বীণা এদের নেতৃত্বে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন