প্রকাশের সময়: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ । ১১:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান কামরুল আহসানের সাথে প্রভাতের নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাত

মাসুদ হোসেন
চাঁদপুরের কৃতি সন্তান ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান, সুইফট লিঙ্ক পেমেন্ট সার্ভিস এর প্রতিষ্ঠাতা ও ট্যাপ এন পে এর সিইও ড. কামরুল আহসান এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
শুক্রবার (১ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল নিজ বাড়িতে আসলে তার সাথে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সৌজন্য স্বাক্ষাত করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
এসময় উভয়ের মাঝে সামাজিক ও মানবিক কর্মকান্ড নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। কামরুল আহসান বলেন, আমাদের এই দেশকে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বেচ্ছাসেবীদের ভূমিকা থাকা প্রয়োজন। তাই সরকারের পাশাপাশি প্রভাতের স্বেচ্ছাসেবীদেরও সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসতে হবে।
সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিদের সহায়তায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এবং সেই সাথে অস্বচ্ছল ব্যক্তিদের কর্মসংস্থানের সৃষ্টি করে দিলেই সমাজে বেকারত্বের সংখ্যা অনেকটা কমে আসবে। এসময় তিনি প্রভাতের পাশে থেকে কাজ করার আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার সেলিনা আক্তার রাণী, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন বাবুল পাটওয়ারী, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আফজাল পাটওয়ারী, সদস্য রেজাউল খান রানা প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন