জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে চাঁদপুরস্থ পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালী বের করে শহড়ের বিভিন্ন স্থান পরির্দশন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি শেষ করা হয়।
র্যালীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের মহা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন উজ্জ্বল, নূরে আলম জুয়েল, পিআই ডিজিএম ও ইনচাজ সার্ভিস সেল আবদুল মতিন তপদার ভুট্টু, মোঃ হাবিবুর রহমান, ডিজিএম ও ইনচার্জ মোঃ বাবুল হোসেনসহ অন্যান্য বীমা কর্মী কর্মকর্তাবৃন্দ।

সজীব খান