প্রকাশের সময়: শনিবার, ২ মার্চ, ২০২৪ । ৯:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে : ডাঃ জে আর ওয়াদুদ টিপু

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে।

শনিবার (০২ মার্চ) ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ। স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কারণ একটা সময় আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে।

জে আর ওয়াদুদ টিপু বলেন, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন মিয়াজীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্য তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিরাতুজ্জামান মুক্তা, বিষ্ণুদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফুর রহমান, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন মাস্টার, সমাজসেবক আলী আহমেদ।

ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।

ক্রীড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট কবির হোসেন চৌধুরী, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শেখ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, মোল্লা শাহজাহান, পৌর যুবলীগের সদস্য আল আমিন বকাউল, ওমর ফারুক আজমির, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান ঢালী, যুবলীগ নেতা আবু জাফর মোল্লা, রিয়াদ খান, ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন চৌধুরী, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজিব, সাধারণ সম্পাদক সাফায়েত খান শুভ, ছাত্রলীগ নেতা মমিন হোসেন মাসুম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন