প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ । ১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র মেম্বার হলেন জাহাঙ্গীর আলম

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্য হলেন মো. জাহাঙ্গীর আলম। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামের কৃতি সন্তান। মো. জাহাঙ্গীর আলম লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ঢাকা ব্লু ওকেন (১৪৮৬৬৩) ঢাকা আরইএফ অব বাংলাদেশ জেলা ৩১৫বি-১ (৬৬১৪৮) এর সদস্য মনোনীত হন। যাহার সদস্য নং ৫৭৬৫২৮৭।

তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্য নির্বাচিত হওয়ায় লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারি’সহ সকল সদস্য ও কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মো. জাহাঙ্গীর আলম ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম (কালাই মেম্বার) এর বড় ছেলে। তিনি একজন ব্যবসায়ী। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

লায়ন মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্য হতে পেরে আমি গর্বিত, কারন এই সংগঠনের মাধ্যমে আমি সামাজিক কর্মকাণ্ডকে আরো প্রসারিত করতে পারবো বলে আমি আশাবাদী। সকলে আমার জন্য দোয়া করবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন