প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ । ৭:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির, সম্পাদক সাইফুল

রাফিউ হাসান হামজা

শাহরাস্তি উপজেলার শাহরাস্তি বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭ মার্চ দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত একটানা ভোট গ্রহণের পর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

এতে মোটরসাইকেল প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হন মনির হোসেন, দোয়াত কলম প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও মোরগ প্রতীক নিয়ে যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডাঃ মোঃ সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে বই প্রতীক নিয়ে মোঃ মনজুরু আলম নির্বাচিত হন।

নির্বাচনে ১ শত ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মেহের উঃ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ শহীদ উল্লাহ ও পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন কাঁকৈরতলা মাদ্রাসার শিক্ষক মোঃ মেহেদী হাসান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন