প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ । ৭:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মো.মাসুদ রানা
শাহরাস্তিতে ৩ টি মুদি দোকানিকে ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং এর অংশ হিসেবে পৌরশহরের ঠাকুর বাজারে এ আদালত পরিচালনা করা হয় ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত এ অর্থদন্ড প্রদান করেন।
ওই বাজারের ৩ টি মুদি দোকানে ডিলিং লাইসেন্স, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা এবং মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে দেখা হয়।
এর মধ্যে ২ টি মুদি দোকানে খাদ্য দ্রব্যর মান সংক্রান্ত জটিলতার দায়ে উপজেলা প্রশাসন দুটি স্টোরেকে ২০২১ সাল হতে জানুয়ারি ২০২৪  মার্চ পর্যন্ত বিপুল পরিমাণ মেয়াদীত্তীর্ণ মালামাল যেমন, আচারের বয়াম, ঘি, মেয়োনিজ, সেমাই, গুড়া মশল্লা, মশার কয়েল কয়েল, মশার স্প্রে, সস, গ্লুকোজ পাউডার, প্রসাধনী সামগ্রী, সাবান, ফুড সেন্ট, ফুড কালার, গুড়ো সাবান, বিস্কুট, চানাচুর ইত্যাদি জব্দ করে  জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।

পরে ভ্রাম্যমান ভ্রাম্যমান আদালতে ২০০৯ এর তফসিল ভুক্ত আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় পাটোয়ারী স্টোরকে ৪০ হাজার, আলাউদ্দিন স্টোরকে ১৫ হাজার, নিতাই বনিক স্টোরকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা দণ্ড প্রদান করা হয়।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সহ সঙ্গীয় ফোর্স এ কাজে সহযোগিতা করেন।
সূত্র জানায়, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন