প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ । ৭:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৭ মার্চ উপলক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে প্রামান্য চিত্র প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

চলচ্চিত্র প্রদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আবু ছাইদ বলেন, ‘মুজিব’ শুধু একটি সিনেমা নয়, এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। এই দলিলের মাধ্যমে জাতির পিতার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং একটি দেশের স্বাধীনতা অর্জনসহ ইতিহাসের অনেক অজানা তথ্য শিক্ষক ও শিক্ষার্থীরা জানতে পেরেছে।

এ সময় আরও বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, শ্যামল কৃষ্ণ সাহা, শাহজাহান মুন্সী প্রমুখ।

বক্তব্য শেষে জাতির পিতাসহ সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত।

এরপর ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষন, চিত্রাংকন ও দেশাত্মকবোধক গান প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মো. আবু ছাইদসহ শিক্ষকরা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন