প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ । ৮:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

এস এম ইকবাল

ফরিদগঞ্জে প্রতিনিয়ত চুরি-ডাকাতি ভয়াবহ পরিস্থিতি রুপ নিচ্ছে। প্রায় প্রতিদিনই উপজেলার পৌরসভা সভাসহ বিভিন্ন ইউনিয়নে চুরি-ডাকাতির ঘটনা ঘটছেই।

তিন দিনের ব্যবধানে পৌর এলাকায় বড় ধরনের দু’টি দূধর্ষ চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। চুরি-ডাকাতিকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে। এহেন চুরি-ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে বলে দাবী করছের সাধারন মানুষ।

এদিকে উপজেলা সদরেই অস্ত্রের মুখে ঘরের সকলকে বেঁধে মারধর এবং ঘরে রক্ষিত স্বর্ণাংলাকার ও অর্থ লুটে নিয়ে যায় ডাকাত দল। পরে ডাকাতি শেষে বাড়ির অদুরে বড় ডাকাতির কাজে ব্যবহৃত অস্র মাটিতে গেঁথে রেখে যায় ডাকাত দল।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে বুধবার (৬মার্চ) দিনগত রাতে এই ঘটনা ঘটে। ৯৯৯ এর সংবাদ এর ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে।

পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মিজির বাড়ির হারিছ উদ্দিন মিজির ছেলে আব্দুল কাদির বকুল জানান, বুধবার দিনগত রাত ২টার দিকে অস্ত্রধারী ৮/৯ জনের মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে আমাদের ঘরের এক এক করে সকলকে বেঁধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে তারা নিয়ে যায়।

ডাকাত দল চলে যাওয়ার পর ৯৯৯ ফোন দিলে পুলিশ ভোরবেলায় এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে সকালে বাড়ি থেকে বের হলে বাড়ির রাস্তার উপর ডাকাত দলের নিশানা হিসেবে মাটি গেঁথে রাখা একটি বড় কিরিচ দেখতে পায়। থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

গত ৪ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় পৌর এলাকার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ হোসেন বাবুল পাটওয়ারীর ঘরে দূধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় চোরের দল ঘরে থাকা ১৮ ভরি স্বর্নালংকার ও নগদ ১২লক্ষ টাকা নিয়ে যায়। এ ঘটনায় বাবুল পাটওয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ডাকাতির বিষয়ে ফরিদগঞ্জ থানার (ওসি)তদন্ত প্রদীপ মন্ডল জানান, ৯৯৯ এর কলের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় তদন্ত চলছে এবং আইনানুগ বিষয় পক্রিয়াদিন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন