প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪ । ১১:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি সচিবের মৃ’ত্যু

এস এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব মো. ইমাম হাসান (৫৩) আর বেঁচে নেই। শনিবার (৯ মার্চ) ভোররাতে কুমিল্লা মুন (প্রাইভেট) হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

ফরিদগঞ্জ পৌরসভাধীন কাছিয়াড়া গ্রামের পশ্চিম পাঠান বাড়ির জামে মসজিদ মাঠে আছরের নামাজের পর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

এদিকে ইউপি সচিব মো. ইমাম হাসানের মৃৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ জাহান মাস্টার, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন