প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ । ৫:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে প্রতিবন্ধী মেম্বার প্রার্থীকে হুইল চেয়ার দিলেন রেদওয়ান খান বোরহান

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : মানবিকতার আরেকটি উজ্জল দৃষ্টন্ত দেখালেন চাঁদপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। এবারে চাঁদপুরের হাইমচর উপজেলার আলোচিত প্রতিবন্ধী ইউপি মেম্বার পদপ্রার্থীকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তিনি।

কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, সিটি নিয়ম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এই জনপ্রিয় ব্যক্তিত্ব ২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ২নং আলগী দূর্গাপুর (উঃ) ইউপির ৭নং ওয়ার্ডের শারীরীক প্রতিবন্ধী মেম্বার পদপ্রার্থী মোঃ রুহুল আমিন ছৈয়ালের হাতে হুইল চেয়ার তুলে দেন।

এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী শারীরিক প্রতিবন্ধী মোঃ রুহুল আমিন ছৈয়াল হুইল চেয়ার পেয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তিনি বিগত দিনে বর্তমান চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছ থেকে আর্থিক সহযোগিতা ও প্রতিবন্ধী ভাতাসহ কোন সহযোগিতা না পাওয়ায় রাগের ক্ষোভে ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়েছি।

আলহাজ্ব রেদওয়ান খান বোরহান সাহেব আমার এই অবস্থা দেখে তিনি আমাকে একটা হুইলচেয়ার দিয়ে আমাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি দোয়া করি আগামী সংসদ নির্বাচনে আল্লাহপাক যেন বোরহান ভাইকে চাঁদপুর-৩ আসন থেকে এমপি হিসেবে কবুল করে।

উল্লেখ: আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হাইমচরের ২নং আলগী দূর্গাপুর (উঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শারীরিক প্রতিবন্ধী মোঃ রুহুল আমিন ছৈয়াল অংশ নিচ্ছেন। তাঁর প্রচার প্রচারণা এবং স্বাভাবিক জীবন-যাপনের জন্যে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান হুইল চেয়ার প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন