প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪ । ১১:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপ-নির্বাচনে জালভোটের দায়ে যুবকের দন্ড

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে উপ- নির্বাচনে জাল ভোটের দায়ে এক  যুবককে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমাণ  আদালত।
শনিবার শাহরাস্তি উপজেলা সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড উপ-নির্বাচনে  ভোট গ্রহনের সময় অভিযুক্ত এক যুবককে এ দন্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ইউপির ওয়ার্ডের নির্বাচন চলাকালীন সময়ে মোরগ প্রতিকের প্রার্থীর পক্ষে  জাল ভোট দেওয়ার চেষ্টাকালে হাড়াইরপাড় গ্রামের এমরান হোসেনের ছেলে আরমান হোসেন (২৩) ও এক কিশোরকে (১৬) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্রেফতার করে পুলিশ।
পরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত আরমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ওই সময় আরেক অভিযুক্ত যুবক মো: ইয়াছিন হোসেনকে (১৬) নির্বাচনের আচরণবিধি লঙ্গনে দায়ে আটক করা হয়। পরে তার বয়সের বিবেচনার  মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া শাহরাস্তি  পৌরসভার একটি ও ইউনিয়নের একটি ওয়ার্ডে উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে বলে জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন