প্রকাশের সময়: রবিবার, ১০ মার্চ, ২০২৪ । ৮:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’’ এ স্লোগানে কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রবিবার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রারম্ভে র‌্যালিটি পরিষদ প্রাঙ্গনে প্রদক্ষিণ করে পরিষদের হল রুমে আলোচনা সভা মিলিত হয়।

র‌্যালিতে অংশ নেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, কচুয়া ফায়ার সার্ভিস ও স্যাভিল ডিফেন্সের স্টেসন অফিসার মো. মাহাতাব মন্ডল, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আব্দুস সালাম সওদাগর, আলমগীর হোসেন, কবির হোসেন, খন্দকার আরিফুজ্জামান আরিফ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী র‌্যালিতে অংশগ্রহণ ও মহড়া প্রত্যক্ষ করেন।

আলোচনা সভাশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগন অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রন ও গ্যাস সিলিন্ডারের ছড়িয়ে পড়া আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন