মতলব দক্ষিণে পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল করা হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির উদ্যোগে সোমবার (১১ মার্চ) বাদ আছর নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সামনে থেকে এ স্বাগত মিছিল বের করা হয়।
মিছিলটি নারায়ণপুর বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গলি প্রদক্ষিণ করে পুনরায় সাহেব বাজার জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদারের সভাপতিত্বে এবং শরীফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, ম্যাক্স ভিআইপি হাসপাতালের এমডি ডা. ওমর ফারুক শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি শরীফুল ইসলাম সুজন প্রমুখ।
এসময় নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের খতিব মুফতি সালমান আহমেদ ফরিদী, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সায়েম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বিশিষ্ট ব্যবসায়ী কাজী জহিরসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মোজাম্মেল প্রধান হাসিব