প্রকাশের সময়: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ । ১০:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরক্কাবাদ ইসলামি সিনিয়র মাদ্রাসার মূল্যায়ান পরিক্ষার নামে অতিরিক্ত ফি আদায়

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ইসলামি মাদ্রসার মূল্যায়ান পরিক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার থেকে মাদ্রাসার শিক্ষকগন নিজেদের ইচ্ছেমত মূল্যায়ন পরিক্ষা নিচ্ছে, মাধ্যমিক শিক্ষা অফিস মূল্যায়ন পরিক্ষা নেওয়ার বিষয়টি নীতিমালা নেই বলে জানিয়েছে, এবং পরিক্ষার বিষয়টি তাদেরকে অবগত না করে মাদ্রাসার শিক্ষক নিচ্ছে, পরিক্ষার বিষয়টি নিয়ে মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যদের অনেকেরেই অবগত নেই বলে জানিয়েছে। এ নিয়ে এ ফরক্কাবাদ এলাকায় ব্যাপক আলোচনা ঝড় উঠেছে।

জানা যায়, ফরক্কাবাদ ইসলামি সিনিয়র মাদ্রাসার ১ম শ্রেনী থেকে ১০ শ্রেনীর ছাত্র ছাত্রীদের বিভিন্ন ফ্রি মাধ্যম বুধবার থেকে মূল্যায়ন পরিক্ষা শুরু করেছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যদের অবগত না করে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকগন এ পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্ত মতেই পরিক্ষা নেওয়া হচ্ছে।

বুধবার দুপুরে পরিক্ষা চলাকালীন সময়ে মাদ্রাসায় গিয়ে পরিক্ষার সত্যতা পাওয়া যায়, বিষয়টি নিয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে কথা হলে তারা ফ্রির বিষয়টি স্বীকার করেন।

তারা বলেন শুরু হয়েছে মাহে রমজান, রাতে সেহেরী খেয়ে সারা দিন রোজা রেখে পরিক্ষা দিতে তাদের কষ্ট হচ্ছে, একটা পরিক্ষা হলে ও হতো, তারা দিনে দুইটি পরিক্ষা নিচ্ছে, এ পরিক্ষা তাদের উপকারের ছেয়ে ক্ষতি হওয়ার আশংকা করছে তারা ।

এ বিষয় মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলামের সাথে কথা হলে তিনি পরিক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করে বিভিন্ন মাদ্রায় নেওয়ায় তিনি পরিক্ষা নিচ্ছে বলে জানান, ম্যানেজিং কমিটির অনুমোদন রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ম্যনেজিং কমিটির সভাপতিকে মৌখিক ভাবে বলা আছে, অন্য কেউ জানেনি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন বলেন, মূল্যায়ন পরিক্ষা নেওয়ার কোন বিধি নেই, তারা কিভাবে নিচ্ছে, তারা জানে, তবে বিষয়টি যেহেতু আমি শুনেছে, তাদের সাথে এ বিষয়ে কথা বলবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন