প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ । ২:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বাইতুল আকসা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব

চাঁদপুরের মতলব দক্ষিণে বাইতুল আকসা ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ, অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলার ঘোড়াধারী তারতীলুল কোরআন মাদ্রাসা মাঠে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের প্রায় ৪ শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আয়োজিত আলোচনা সভায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক নারায়ণপুর বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাকন মুন্সি, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঞা মো. মামুন, নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহির খাঁন প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য রুবেল পাটোয়ারী, ফাউন্ডেশনের সদস্য ইসমাইল হোসেন রনি, আহসান হাবিব।

ইফতার সামগ্রী বিতরণে সার্বিক তত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. মাহাবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি শাহাদাত হোসেন সবুজ, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহকারী কোষাধ্যক্ষ মাসুদ মুন্সিসহ ফাউন্ডেশনের সকল সদস্য ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে ইউনিয়নের প্রায় ৪ শতাধিক দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন