প্রকাশের সময়: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ । ১১:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিভিন্ন অপরাধে ফরিদগঞ্জে ৮ ব্যবসায়ীকে গুণতে হলো ৪২ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব চান্দ্রা বাজার ও ফরিদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৬ মার্চ) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব চান্দ্রা বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় রিপন মেডিকেল হলকে ৫ হাজার টাকা, নিবারণ মেডিকেল হলকে ৮ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার তৈরি ও সংরক্ষণের দায়ে আবুলের দোকানকে ১ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় মুজাফফর স্টোরকে ৪ হাজার টাকা এবং ফরিদগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহী হোটেলকে ৫ হাজার টাকা, ওয়ান স্টার হোটেলকে ৩৮ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় মাসুদ ফল বিতানকে ২ হাজার টাকা ও ইব্রাহিম ফল বিতানকে ২ হাজার টাকা সহ সর্বমোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা
জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে ফরিদগঞ্জের মুদি দোকান, সবজির দোকান, ফার্মেসী ও ফলের দোকান সহ বিভিন্ন দোকানের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়।
এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, আজ ফরিদগঞ্জ উপজেলার দুইটি বাজারে অভিযান পরিচালনা করে সর্বমোট ৮টি প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তরমুজের দোকানে অভিযান করে দেখা যায়, প্রতি পিস তরমুজ ৩০০-৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আইন মেনে নায্যমূল্যে যৌক্তিকভাবে পণ্য বিক্রি করতে সকল ব্যবসায়ীদের আইনগত সতর্ক করা হয়েছে।
অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন