প্রকাশের সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ । ১২:০৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মো.মাসুদ রানা
শাহরাস্তিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার  বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০২৪ পালন করা হয়েছে।
গত শুক্রবার  উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আফতাবুল আলম হিরু, সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফাইদুল্লা মিয়া, মৎস্য অফিসার মো: তৌসিব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল শামীম, সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন হেলাল, রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুসু, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক, মেহের দক্ষিনে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলম বেলালসহ উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী গণমাধ্যম কর্মী বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন