প্রকাশের সময়: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ । ১১:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু কন্যার যোগ্য নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি : সুমন 

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেছেন, আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে যাব।
সোমবার (১৮ মার্চ) বিকেলে তিনি চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ডের গণসংযোগ করেন ও সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
অ্যাড, হুমায়ুন কবির সুমন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।
এসময় ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাদশা খান, সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, পৌর যুবলীগের সদস্য , নিতাই চন্দ্র দাস, আল আমিন বকাউল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি আরাফাত বেপারী, সাবেক উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল মাল, ৮ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ইসমাইল মাল, সিনিয়র যুগ্ন আহবায়ক জনি খান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু পাটোয়ারী, সহ সম্পাদক মেহেদী হাসান হৃদয়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরাফাত খান সানি, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফজলে রাব্বি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রোকন উদ্দিন, যুবলীগ নেতা মোবারক হোসেন, রুবেল গাজী, রাজন খান, তরপুরচন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা রিয়াদ খান, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী খান মুন্না, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জি এম রাকিব, সদস্য মমিন চৌধুরী মাসুমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন