প্রকাশের সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ । ৮:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ঘরের পাশে পুকুরে ভাসমান সাড়ে ৩ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার

মো. মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘন্টা পর পুকুর থেকে সাড়ে তিন বছর বয়সী রাহিকুল ইসলাম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে ইউনিয়নের মনিহার খান বাড়ির একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আজিজুল ইসলামের তিন সন্তানের মধ্যে মেঝো ছেলে রাহিকুল ইসলাম বাড়ির আঙিনায় খেলছিল।
এ সময় সবার অজান্তে নিজ ঘরের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে কয়েকঘন্টা পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করলে স্থানীয় পল্লী চিকিৎসক এসে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় ঐ বাড়িসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এদিন বাদ জোহর জানাজা শেষে শিশু রাহিকুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সন্তানের মৃত্যুতে মায়ের আহাজারিতে কেঁপে ওঠে পুরো বাড়ির আঙ্গিনা।
অন্যদিকে প্রবাসে বসে সন্তানের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বাবা আজিজুল ইসলাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন