প্রকাশের সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ । ৯:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত মামলায় ২ জন আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত মামলায় ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার আটককৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে পুলিশ সোপর্দ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত উপজেলার খেড়িহর ও চান্দল এলাকায় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ ইব্রাহিম খলিল ও এএসআই (নিঃ) আমির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।
এতে খেড়িহর সোনারগাঁ তেলিয়া বাড়ীর মৃত আকরাম আলী মুন্সির পুত্র ইদ্রিস আলী, চান্দল গ্রামের আফতাবুল ইসলামের পুত্র রেজাউল করিম সুমনকে (৩৫) আটক করে।
উভয়ের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায়  জিআর ও সিআর পরোয়ানাভুক্ত মামলা রুজু ছিল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন