প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ । ৮:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু শুধু রাষ্ট্র দেননি, কীভাবে এদেশ চলবে সেই পথরেখাও দেখিয়েছেন : অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।
সোমবার (২৫ মার্চ ) চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা জনতা বাজারে গণসংযোগ ও বালিয়া ইউনিয়নে ত্রিপুরাদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু রাষ্ট্র দেননি, কীভাবে এদেশ চলবে সেই পথরেখাও দেখিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ নির্মাণ হয়েছে, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে এগিয়ে যাবো।
তিনি বলেন, আমাদের নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধু চেয়েছিলেন, একটি স্বাধীন দেশ। তিনি এজন্য তার জীবন উৎসর্গ করেছেন। তিনি একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব ছিল বলে সম্ভব হয়েছে। স্বল্প সময় এদেশকে তিনি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি মাত্র তিন বছরের মধ্যেই দেশকে স্বল্পোন্নত দেশের স্বীকৃতি এনে দিয়েছেন। কিন্তু সেই সময়ই আসল আঘাত। সপরিবারে তাকে জীবন দিতে হলো।
অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।
এছাড়াও তিনি জেলার ত্রিপুরা জনগোষ্ঠীদের মৌলিক চাহিদাসহ সকল সমস্যাগুলোকে চিহ্নিত করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ক্ষুদ্রনিগোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়কারী তানভীর হোসেন, ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নারাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদার, সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, তরপুরচন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ রিয়াদ খান, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মমিন চৌধুরী মাসুম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন