প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ । ১০:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেলেটির সন্ধান চায় তার পরিবার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর নতুন বাজার ডিএন হাই স্কুল এলাকা থেকে মোহাম্মদ আল-আমিন (১১) এই ছেলেটি হারিয়ে যায় সন্ধান চায় তার পরিবার।

জানাযায় গত ২৬ /২/২০২৪ ইং তারিখে মোঃ আল আমিন (১১) ছেলেটি হারিয়ে যায়। তার পিতার নাম মোঃ আনোয়ার হোসেন মিজি, মাতা রোশনআরা বেগম, সাং নতুন বাজার এলাকা। তার পরিবার আত্মািয় সজনের কাছে গিয়ে অনেক খুঁজা খুঁজি করে ও তাহাকে পাওযা যায়নি। তার গায়ের রং ফর্সা পরনে ছিল পুল প্যান্ট ও সবুজ রঙের গেঞ্জি।

কোন হৃদয় বান ব্যাক্তি যদি তার সন্ধান দিতে পারেন তাহলে অসহায় পরিবারের চিরকৃতজ্ঞ হয়ে থাকবে তার পরিবার। অসহায় দিন মজুর হারিয়ে যাওয়া ছেলেটির বাবা এবং মা পাগল হয়ে খুঁজে। বাবা আনোয়ার হোসেন কান্না কন্ঠে বলেন ছেলেটি আমার তিন ছেলের মধ্যে সে ছোট ও আদরের একমাত্র ছেলে আল আমিন। পড়াশোনা করতে দিয়েছিলাম স্কুলে।

ঠিকমতো পড়াশোনা না করায় বড় হলে খারাপ হয়ে যাবে এই চিন্তা করে। আমি একটি ওয়ার্কশপে দেই কাজ শিখার জন্য। কিন্তু কত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে দোকানে না গিয়ে কোথায় যে হারিয়ে যায় আমরা আমাদের আত্মীয়-স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। কোন হৃদয়বান ব্যক্তি যদি তাহার সন্ধান দিতে পারেন তাহলে আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকবো এই নাম্বারে ফোন দিন আমার মোবাইল নাম্বার ০১৭৪৩৫৬৭০০৬ যোগাযোগ করতে পারেন এ নাম্বারে।

এই বিষয়ে চাদপুর মডেল থানা একটি সাধারণ ডায়েরি ও করা হয়েছে যাহার ডাইরিং নং ১৫৯।

ছেলেটি পাওয়ার জন্য প্রশাসনসহ আমি সকলের সহযোগিতা কামনা করি ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন