প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ । ৬:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত

প্রিয় চাঁদপুর ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মান্নান নামে আরও এক পুলিশ সদস্য আহত হন।

নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে গফুরের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন