প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ । ১১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবুরহাট ও শাহতলীতে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ব্যাপক গণসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
বৃহস্পতিবার (২৮মার্চ) বিকালে তিনি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজার, মতলব রোড, শাহতলী ও মোল্লা বাজারে ব্যাপক গণসংযোগ ও সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। এই কৃতিত্বের অংশীদার এদেশের যুবসমাজ। প্রতিদিন তাদের নানা রকম উদ্ভাবন, দেশের জন্য কিছু করার প্রচেষ্টা, এসব কিছু মিলিয়েই বাংলাদেশ এখন উন্নত দেশের পথে হাঁটছে।
হুমায়ুন কবির সুমন বলেন, শেখ হাসিনা আমাদের চাঁদপুরে অনেক কিছু দিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞা জানাতে চাই। আমাদেরকে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি, নার্সিং ইনস্টিটিউট, মৎস্য ইনস্টিটিউসহ নদীর রক্ষার বাঁধ করে দিয়েছেন এবং শহর রক্ষা বাঁধ করে দিচ্ছেন, আধুনিক নদী বন্দর হচ্ছে। কোন কিছুই বাদ রাখেননি শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, তরপুরচন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ রিয়াদ খান, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মমিন চৌধুরী মাসুমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য: প্রতিদিন গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তিনি এবং গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন। আগামীর পথে- সমৃদ্ধির চাঁদপুর গড়ার প্রত্যয় নিয়ে তিনি সামনে এগিয়ে চলছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন