প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ । ১১:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইঞ্জি: সফিকুর রহমানের ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ইঞ্জি: সফিকুর রহমানের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন তার বাস ভবনে এটির বিতরণের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন হ্যামস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আরেক কর্নধার মোঃ হাসান চৌধুরীর সভাপ্রধানে সাবেক উপজেলা চেয়াম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: কামরুজ্জামান মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, চাঁদপুর জেলা আ’লীগের উপদেষ্টা, হ্যামস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী , বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, ইঞ্জি:সফিকুর রহমান সিআইপির উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১২ টি ওয়ার্ডে গরীব, দুস্থ, অসহায় মানুষসহ ইউনিয়ন আ’লীগ, পৌর আ’লীগ, ওয়ার্ড আ’লীগ নেতৃবৃন্দের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, মো: বিল্লাল হোসেন তুষার, আওয়ামিলীগ নেতা হুমায়ুন কবির হিরো, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, আওয়ামিলীগ নেতা মহসিন পাটোয়ারী, কেন্দ্রীয় তাঁতি লীগ নেতা আবদুল করিম মজুমদার, চিতোষী পশ্চিম ইউনিয়ন আ’লীগ নেতা মিজানুর রহমান বিএসসি, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন অন্তর, যুবলীগ নেতা পিযুশ দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রকি, চাঁদপুর জেলা ছাএলীগের সহ- সভাপতি মোঃ ইস্কান্দার মির্জা সুমন, উপজেলা ছাএলীগ নেতা আলমগীর হায়দার প্রমুখ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ, পৌর আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম দিনে ১ হাজার জনগোষ্ঠীর মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি ও খাদ্য সামগ্রী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন